👁 97 Views

নাটোর চেম্বারে ঢুকে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জিপি উপর হামলা

নাটোর প্রতিনিধি :;  নাটোরে জমিজমা সংক্রান্ত বিরোধে আদালত চত্তরে চেম্বারে ঢুকে আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও জিপি মোঃ আসাদুল ইসলাম আসাদ (৬৫) কে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিয়েছে  প্রতিপক্ষ কাবিল হোসেন (৩৩)।  আহত আইনজীবীকে  উদ্ধার করে নাটোর  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে নাটোর জজকোর্টে আইনজীবী আসাদুল ইসলাম আসাদের নিজ শেরেস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও আইনজীবী  সূত্রে জানা যায় , সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী এলাকায় ২০০৮ সাল থেকে ২৩ শতক একটি জমি নিয়ে কাবিল উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলে আসছিল আইনজীবী আসাদুল ইসলাম আসাদের। বিরোধপূর্ণ জমিটির নিষেধাজ্ঞার আবেদন করেন আইনজীবী আসাদুল ইসলাম। আদালত আবেদনটি মঞ্জুর করলে ক্ষিপ্ত হন কাবিল উদ্দিন।
আজ সোমবার দুপুরে কাবিল উদ্দিন নাটোর আদালতে এসে  আইনজীবী আসাদুল ইসলামের সেরেস্তায়  বাকবিতণ্ডায় জড়িয়ে যান।
একপর্যায়ে আইনজীবী আসাদুল ইসলামকে পিছন থেকে লাঠি দিয়ে এলোপাতারি আঘাত করেন কাবিল। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্য আইনজীবী ও সহকারীরা তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে  ভর্তি করেন। এসময় কাবিলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় ।
আহত আইনজীবী আসাদুল ইসলামের ভাই নাজমুল ইসলাম  জানান, জমি নিয়েই মুলত রেজাউল করিম ও তার ছেলে কাবিলের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিষয়টি গত একমাস আগে কলম ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান ইব্রাহিম খলিল রেজাউল করিমকে আড়াই লাখ টাকা দেয়া সাপেক্ষে মিমাংসা করে দেয়া হয়। বিষয়টি মিমাংসিত।

   নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শরীফুল হক মুক্তা বলেন, আমরা জনগণকে আইনি সহায়তা দিয়ে থাকি। কিন্ত আমরাই যদি এই আদালত চত্তরে হামলার শিকার হই। তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায়? যা আইন শৃঙ্খলার চরম অবনতি।  প্রশাসনকে আরো সতর্ক হতে হবে।  এঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

    নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান  জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *