👁 437 Views

সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ড ॥ প্রবাসীর বসতঘর পুড়ে ছাঁই ॥ ক্ষতি ৭লক্ষ টাকা ॥ আহত ৫জন ॥

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালী সেনবাগে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর সহ দুইটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল সহ প্রায় ৭লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারটি। এসময় আগুন নিভাতে গিয়ে ৫জন আহত হয়েছে । ওই অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত শরিবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলা ৯নং নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবু ছায়েদের নতুন বাড়িতে।
গৃহকর্তী বিবি হাসিনা জনকন্ঠকে জানান, ভোর ৪টার দিকে ফজরের আযানের আগ মুহুর্তে তাদের বসতঘরে প্রথমে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশ্বের লোকজন এতে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় ও সেনবাগ ফায়ার সাভিস খবর দেয় আগুন নেভানেরা জন্য ও পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয় বিদ্যুৎ বন্ধ করার জন্য। কিন্তু ফায়ার সার্ভিস না আসায় ও বিদ্যুৎ বন্ধ না করায় লোকজন বিদ্যুতের ভয়ে কাছে ভিড়তে না পায় বসতঘর ও রান্নাঘরটি সম্পূনূ পড়ে ছাঁই হয়ে যায়। এসময় আগুন নেভানো চেষ্ঠা করতে গিয়ে প্রতিবেশীঅ মোঃ কোরবান আলী, সামছু উদ্দিন, রুবেল স্বপন ও সাদ্দাম আহত হন।
এ ব্যপারে যোগাযোগ করলে সেনবাগ ফায়ার সাভিসের দমকল কর্মী হাসান মন্ডল জনকন্ঠকে আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিক করে বলেন,খবর পেয়ে তারা ঘটনাস্থলের কাছাকাছি পৌছলে খবর আসে স্থানীয় জনতা কর্তৃক আগুন নিভিয়ে পেলা হয়েছে। তাই তারা ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসেছেন। খবর পেয়ে নবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *