👁 158 Views

প্রবেশপত্র বিতরণে অনিয়মের প্রতিবাতে ; সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের অফিস কক্ষে তালা দিল এইচএসসি-পরীক্ষার্থীরা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : এইচএসসি-২০২৬ইং পরীক্ষার্থীদের সেনবাগ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কলেজের অফিস কক্ষের কলাপসিবল গেইটে তালা দিয়েছে বিক্ষুব্দ পরীক্ষার্থীরা। রবিবার (২৮ জুন) দুপুরে সেনবাগ ডিগ্রি কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীরা তালা দিওেয়ার ওই ঘটনাটি ঘটিয়েছে।
পরীক্ষার্থীদের অভিযোগ পরীক্ষা শুরু হতে মাত্র ৩ দিন বাকি থাকলেও এখনো অনেক পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র (এডমিট কার্ড) হাতে পাননি। কলেজ কর্তৃপক্ষ বারবার তারিখ দিলেও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে না। এরেই মধ্যে নতুন করে টোকেন দিয়ে অর্থের বিনিময়ে প্রবেশপত্র দেওয়ার অভিযোগ করেন তারা। কলেজ কর্তৃপক্ষের এমন অনিয়মের প্রতিবাদে রবিবার সেনবাগ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কলেজের অফিস ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং দ্রুত সকল পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার দাবি জানান। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন “দুর্নীতি আর চলবে না। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে।”
এদিকে সকালে সেনবাগ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও শিক্ষা উপকরন বিতরণ কর্মসূচি পালন করেন।
কলেজের অফিস কক্ষে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ সানা উল্লাহ জানান কলেজের এক শিক্ষার্থীকে জরিমানা করায় সাধারণত শিক্ষার্থীরা একত্রিত হয়ে গেইটে তালা ঝুলিয়ে দেয়। পরে বিষয়টি তারা মিমাংসা করে দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল রহিম সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবহিত নয় বলে জানান।
এব্যাপারে জানতে একাধিক বার কলেজ অধ্যক্ষের মুঠোফোনে কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এই কারনে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *