👁 460 Views

পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রæপের সংষর্ঘে বিএনপি কর্মী নিহত : আটক ২

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা সদর থানার প্রত্যন্ত চর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের আধিপত্য প্রতিষ্ঠা করা কেন্দ্র করে দুগ্রæপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামে একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ও চরতারাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিকভাবে পদ্মা নদী এলাকা থেকে দুই জনকে আটক করেছে। তবে তাদের নাম এখনও প্রকাশ করেনি।
নিহত মঞ্জু শেখ পাবনা সদর উপজেলার আড়িয়াগোহাইলবাড়ী এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা। স্থানীয় বিএনপি নেতারা তাকে দলের একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার এ নিয়ে দুপক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। এদিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন পুনরায় বালুর অবস্থানে গেলে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মঞ্জু শেখ নামে এক ব্যক্তি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু লোক বালু উত্তোলনের উদ্দেশ্যে সেখানে গেলে তার ভাতিজারা তাদের বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকেরা তার ভাতিজা মঞ্জু শেখকে গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তদন্তে যদি বালু উত্তোলন বা হত্যাকান্ডে সঙ্গে তার বা তার অনুসারীদের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে প্রশাসন যে কোনো ব্যবস্থা নিতে পারে। বালু উত্তোলনের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন তিনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনায় মঞ্জু শেখ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আতœীয় স্বজনকে ফেরত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *