👁 308 Views

নাটোরে জামায়াতের পর বিএনপি’র পালটা সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি  ; এয়োদশ সংসদ নিবার্চনের প্রচারণার প্রথম দিনেই নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনের সদর উপজেলার ছাতনী দিয়ার এলাকার বটতলা মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় গেলে মহিলা জামায়াতের কর্মীদের বঁাধা ও হামলার অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নাটোরে বিএনপি ও জামায়াতের পালটাপালটি সংবাদ সম্মেলনে একে অপরকে দায়ী করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জামায়াত প্রাথর্ীর নাটোর মাদরাসা মোড়ের নিবার্চনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার সকালে মহিলা জামায়াতের কর্মীরা ছাতনী দিয়ার এলাকার বটতলা মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপি কমর্ী শহিদুল, জাহিদুল, মুসা, জমির উদ্দিন, রুবেল ও আকবর আলী তাদের বঁাধা দেন ও চড় থাপ্পর মারেন। পরে স্থানীয় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মোবাইলে ফোন করে এলাকা থেকে জামায়াতের প্রাথর্ী সব ব্যানার ফেস্টুন আজকের মধ্যে সরিয়ে ফেলতে হুমকি দেন। সংবাদ সম্মেলনে জামায়াতের এমপি প্রাথর্ী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জয়েন্ট সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, সদর থানা আমির অধ্যাপক মীর নুরুন্নবী, শহর আমির অধ্যক্ষ রাসেদুল ইসলাম রাসেদ ও সেক্রেটারী আলী আল মাসুদ মিলন উপস্থিত ছিলেন। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জেলা বিএনপি আয়োজিত পালটা সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতের মহিলা কমর্ীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নাম্বার চাইলে কোন পরিবার তাদের সাথে তর্কবির্তক ও কোন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে। এর সাথে বিএনপির কোন সম্র্পক নেই। জামায়াত পায়ে পা দিয়ে বিএনপির সাথে ঝগড়া বঁাধাতে চায়। এ সময় বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন,  সাইফুল ইসলাম আফতাব, মিজানুর রহমান ডিউক ও মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *