👁 409 Views

ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার

 

ঘোড়াঘাট, প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাটে পথরোধ করে ডাকাতি প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) বেলা আনুমানিক ৩টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রাজু মিয়ার বিল্ডিংয়ের দক্ষিণ পার্শ্বে কয়েকজন ব্যক্তি একই উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে পথরোধ করে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ রহমতুল্লাহ (৩৭) ঘোড়াঘাট থানায় লিখিত এজাহার দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে মোঃ সুরুজ্জামান (৫৪), মোঃ শাহজাহানা ফিরোজ (৫২) ও মোঃ শাকিল হোসেন (৩২)-কে গ্রেফতার করে। এ সময় আরও ১ থেকে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানায় মামলা নং-১০, তারিখ ১৭ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৪১/৩৯৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *