
এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর) বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে নর্থ বেঙ্গল ডেভলপমেন্ট এসোসিয়েশন এর আয়োজনে আল আলিমুল রাজি রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিউল আলম, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ ডাবলু, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, নবাবগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং খরা ও মরুকরণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।