👁 300 Views

চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের নিউজ করার হুমকি, ৩ লক্ষ টাকা চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  ;  কুমিল্লার চৌদ্দগ্রামে আল আমিন নামে এক মাদরাসা ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রকাশ করে মানহানি করার হুমকি দিয়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে। সোমবার ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করার পর এলাকায় তোলপাড় শুরু হয়। অভিযোগের ৩নং বিবাদী কালের কণ্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ রানা প্রকাশ আবুল বাশার রানা।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিন কুমিল্লা আলিয়া মাদরাসার কামিল প্রথম বর্ষে অধ্যনয়ন ছাত্র। একই গ্রামের নুর হোসেন রাজিব মাদরাসা ছাত্র আমিনের ফুফাতো ভাই। রনি ও সাংবাদিক মোঃ রানা প্রকাশ আবুল বাশার রানা নুর হোসেন রাজিবের সহযোগী। রোববার রাত আটটায় নুর হোসেন রাজিব মাদরাসা ছাত্র আল আমিনকে ফোন করে মিয়াবাজারে রনির মোটরসাইকেল গ্যারেজে যেতে বলে। কিছুক্ষণ পর গ্যারেজে গেলে উপস্থিত মোঃ রানাসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি ঘটনার অনেকগুলো প্রমান তাদের কাছে রয়েছে বলে জানায়। এখনই যদি সাংবাদিকদেরকে ৩ লক্ষ টাকা প্রদান করলে সংবাদ প্রচার করবে না। ওই সময় সাংবাদিকরা বলাবলি করে, তাদের প্রস্তাবে রাজি না হলে সংবাদ প্রকাশ করে ক্যারিয়ার নষ্ট করে দিবে। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা মাদরাসা ছাত্র আল আমিনকে অশ্লীল ভাষায় গালমন্দ করে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করে। ঘটনার এক পর্যায়ে সাংবাদিক পরিচয় দেয়া অজ্ঞাতনামা ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোর জবরদস্তি করে আল আমিনের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং সেটি আনলক করার জন্য চাপ প্রয়োগ করে। আল আমিন ফোন আনলক করিতে অস্বীকৃতি জানালে সাংবাদিকরা শার্টের কলার চেপে ধরে টানা হেঁছড়া করে অপমান অপদস্ত করে মোবাইলটি নিয়ে অন্যত্র চলে যায়। মোবাইল ফোন নিয়ে গিয়ে হুমকি-ধমকি দিয়ে বলাবলি করে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিলে মাদরাসা ছাত্র আল আমিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে মানহানি করবে। সোমবার বিকেল পর্যন্ত মাদরাসা ছাত্র আল আমিনের ব্যবহৃত মোবাইল ফোন সাংবাদিকদের নিকট রয়েছে বলে জানা গেছে।
অভিযোগের ৩নং বিবাদী কালের কণ্ঠের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা সাংবাদিকদের নিকট প্রথমে অভিযোগ করেন। কিছুক্ষণ পর আবার জানান, সহকর্মী বাপ্পির কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। সেখানে ঘটনা মিমাংশা করতে চেয়েছি। তবে তিনি চাঁদা দাবির ঘটনা অস্বীকার করেন।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক নুর নবী সোমবার বিকেলে বলেন,  এক সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডেকেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *