👁 298 Views

কুমিল্লা চৌদ্দগ্রাম কোমার ডোগা স্কুলের বাগান ও শহীদ মিনারের গ্রিল চুরি থানায় অভিযোগ 

কুমিল্লা প্রতিনিধি : থানার অভিযোগ সূত্রে জানা যায় ৯ই জুন-২০২৬ইং মঙ্গলবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা ৯নং কনকাপৈত ইউনিয়ন ৮নং ওয়ার্ড কোমার ডোগা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফুল বাগানের বাউন্ডারির গ্রিল, শহীদ মিনারের গ্রিল ও স্কুলের স্টোর রুমের দরজা ভেঙে ভেতরের থাকা ১০টি টেবিলের লোহাসহ বিভিন্ন মূল্যভান জিনিসপত্র
অজ্ঞাতনামা কিছু লোকজন
চুরি করে নিয়ে যায়। এসময় স্কুলের মোটরের পানির ফাইপ ভেঙ্গে ফেলে।
এতে বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের ক্ষতিসহ আর্থিক ক্ষতি সাধিত হয়। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি কে জানালে সবাই আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল পাশা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে চৌদ্দগ্রাম মডেল থানায় ১১ই জুন একটি অভিযোগ দায়ের করেন।  এই  অভিযোগের স্বাক্ষীগণ হলেন- মোনাদ্দেক হোসেন, সহকারী শিক্ষক, মোসা: খোদেজা আক্তার, সহকারী শিক্ষক, মোসা: মাসুমা খাতুন. সহকারী শিক্ষক, সর্ব সাং কোমার ডোগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মো: শাহাব উদ্দিন মোল্লা, পিতা মৃত- বাঁচা মিয়া, আব্দুল মোমিন খোকন, পিতা মৃত-হাফিজুর রহমান, খলিলুর রহমান, পিতা মৃত -সিদ্দিকুর রহমান উভয়: সাং কোমার ডোগা, ৯নং কনকাপৈত ইউনিয়ন, চৌদ্দগ্রাম, কুমিল্লা। উক্ত স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিভাকেরা শিক্ষা অফিসার ও প্রশাসনের কাছে দাবি জানান চোর
সনাক্ত করে বিচারের আওতায় এনে সঠিক বিচার করা ও স্কুলের মোটরের পানির ফাইপ ভেঙ্গে ফেলার কারণে তারা পানি খেতে পারছে না, টয়লেটে যেতে পারতেছে না, এই সবের দ্রুত সমস্য সমাধান করার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *