👁 476 Views

কুমারখালী উপজেলা  গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন 

কুৃমারখালী প্রতিনিধি ; কুষ্টিয়া, ৭ জুন: আগামী এক বছরের জন্য গণঅধিকার পরিষদ(জিওপি) কুষ্টিয়া জেলা শাখার অধীনে কুমারখালী উপজেলা আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রাশেদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে হারুন অর রশিদ হারুনকে সভাপতি এবং শহিদুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের মনোনীত করা হয়েছে।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি গণঅধিকার পরিষদের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কুমারখালী উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *