👁 586 Views

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ৯ জন গ্রেফতার

ময়মনসিংহ জেলা প্রতিনিধ ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৯ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (৭ জুন) এসআই ফজল ইসলাম বাদী হয়ে পুলিশের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদেরকে  রোববার (৭ জুন) বিকেলে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বর্তা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের ফজলুল করিমের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল (৪৫), নয়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইকবাল তালুকদার (৩০), নারাঙ্গী গ্রামের অতুল চন্দ্র ঘোষের ছেলে রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত কামরুজ্জামান মানিকের ছেলে ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের কেরামত আলীর ছেলে ফারুক হাসান মন্ডল (৩৮) ও ছোট কাশর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪)।
গত শনিবার সকালে নিষিদ্ধ সংগঠন ভালুকা উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঝটিকা মিছিল করে। এই মিছিলের ছবি ও ভিডিও  নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। এরই প্রতিবাদে ওইদিন বিকেলে স্কয়ার মাস্টারবাড়ি ও ভালুকা বাসস্ট্যান্ড এবং রোববার বিকেলে আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকায় পৌরএলাকায় বিক্ষোভ মিছিল বের করে ভালুকা উপজেলা ছাত্রদল।
নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার মো: রফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারকৃত ৯ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *