👁 233 Views

দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত॥ ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালনের সিদ্ধান্ত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ‎দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহয়। সভায় আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সমিতির চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‎সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আদিবাসীদের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর সমস্যাবলি চিহ্নিত করে তা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও মতামত প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় বক্তারা উল্লেখ করেন,আদিবাসী সমাজের উন্নয়ন ও অধিকার আদায়ে সকল পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তরুণ প্রজন্মকে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার ওপরও জোর দেওয়া হয়।

‎দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩০ জুন ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি উপলক্ষে স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং ইতিহাসভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের ;৫৭/ৎডপ্রস্তাব করা হয়। সভাপতির বক্তব্যে চিন্তরঞ্জন পাহান বলেন,“সাঁওতাল বিদ্রোহ আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক এই দিবস। আগামী ৩০ জুন দিবসটি সফলভাবে পালনের জন্য সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।”

‎তিনি দিনাজপুর জেলার সকল উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতাকর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের আগামী ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। সভা শেষে সংগঠনের অগ্রগতি,ভবিষ্যৎ পরিকল্পনা এবং আদিবাসী সমাজের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্দ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি, কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *