
তছলিম উদ্দনি,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে গভীর রাতে ১৭জন নারী পুরুষকে পুশ ইন করেেেছ ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের অদুরে ২৩৭নং মেইন পিলার এলাকার চকচকির বিল দিয়ে তাদের পুশইন করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরনে জানা গেছে ওই দিন গভীর রাতে ভারতীয় বিএসএফ জোয়ানরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে সাপাহার সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। রাতেই তারা বোরো ধানক্ষেতের মধ্য দিয় প্রায় ৭কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমহোনী এলাকায় বাজারে এসে বিশ্রাম নেয়। ভোরে এলাকার লোকজন তাদের দেখে পুশ ইনের ঘটনা শুনে স্থানীয় কলমুডাঙ্গ বিওপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে সাথে সাথে তাদের পুশব্যাক করার উদ্দেশে ২৩৭পিলার এলাকায় তাদের নিয়ে যায়। ইতো মধ্যেই ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটাস্থলে এসে বিজিবি সদস্যদের পুশব্যক প্রক্রিয়ায় বাধা প্রদান করনে। বর্তমানে ঘটনা স্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন এবং জিরো ল্যান্ডে পুশইনের শীকার শিশুসহ ১০জন নারী ও ৭জন পুরুষ অপেক্ষায় ঘাষের মধ্যে পড়ে রয়েছে। নওগাঁ ১৬ব্যাটালিয়ান সিও লে: ক: আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন শেষ পর্যন্ত তাদের কি করা হবে এমন প্রশ্ন সিও মহোদয়কে করলে সাংবাদিকে কোন প্রশ্নের উত্তর তিনি দেননি।