👁 449 Views

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু

ঘোড়াঘাট প্রতিনিধিঃ- দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে আনার জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। ৫০ দিন বিরতির পর বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে ভারত থেকে আমদানিকৃত চালবোঝাই দুটি ট্রাক দেশে প্রবেশ করে। আমদানিকৃত চালবোঝাই ট্রাকে ডিপি ইন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান ৭৭ টন ৬৩৬ কেজি চাল আনতে সক্ষম হয়েছে। আমদানি শুরু হওয়ায় হিলি বন্দর ও সংলগ্ন ব্যবসায়িক কার্যক্রমে পুনরায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার গত ১৮ জানুয়ারি ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানি করার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা এলসি খুলে ভারত থেকে চাল আনার কার্যক্রম শুরু করেন। ধীরে ধীরে চাল আমদানির পরিমাণ বাড়বে এবং বাজারে কেজি প্রতি ৪-৫ টাকা হ্রাসের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি করা হয়েছিল গত বছরের ৩০ নভেম্বর, এরপর সরকার আমদানি বন্ধ রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *