👁 341 Views

নবাবগঞ্জে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত -১

এম সাজেদুল ইসলাম সাগর , নবাবগঞ্জ, (দিনাজপুর)প্রতিনিধি ;  গবিন্দগঞ্জ দিনাজপুর মহাড়কের পার্শে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) এলাকার বাসিন্দা মো.শামিমের সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার এস আই মোঃ সাজিদ আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে দজনই থানা হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *