👁 246 Views

রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন  সোনাগাজী ও দাগনভূঞা থানার ওসি

ফেনী প্রতিনিধি :   সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে
সোনাগাজী উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নিলেন সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম ও দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমান।

রবিবার বিকাল ৪ ঘটিকার সময় সোনাগাজী পৌর মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বিশেষ বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার , সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন প্রমুখ

অনুষ্ঠানস্থলে দেখা গেছে সোনাগাজী থানার ওসি মঞ্চে মন্ত্রীর পাশের চেয়ারে বসা ছিলেন ও মঞ্চে প্রথম সারিতে দলীয় নেতাকর্মীদের সাথে বসা ছিলেন দাগনভুঁইয়া থানার ওসি।

রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির অংশ গ্রহণ দেখে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মুমিদ রায়হান বলেন, পোশাক পরিহিত অবস্থায় পুলিশের কোন দায়িত্বশীল কর্মকর্তা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। সোনাগাজী থানা ও দাগনভূঁইয়া থানার ওসি যদি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *