
পটুয়াখালী প্রতিনিধি।। বিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাবিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল হক নুর এমপি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।
বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল হক নুর এমপি বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমাম্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অণণ্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। দেশ ও দেশের বাহিরের মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’
তিনি বলেন, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই-বোন সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদুল আজহা আমাদের মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ, তাকওয়া, আত্মশুদ্ধি ও সহমর্মিতা শিক্ষা দেয়। আসুন, কুরবানির এই মহান আদর্শ ধারন করে-অণ্যায় বৈষম্য ও দুনীতির বিরুদ্ধে ন্যায়ভিত্তিক, মানবিক ও গণমানুষের বাংলাদেশ গঠনে আমরা ঐক্যব্ধ হই। আমাদের এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। ‘ইদ মোবারক’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল হক নুর এমপি আরো বলেন,পবিত্র ঈদে কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ^ ও মারবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা করেন তিনি।