👁 198 Views

বগুড়া জেলার শাজাহানপুরে অনলাইন জুয়ার এজেন্ট মোছাঃ খাদিজা খাতুন (২৯) আটক।

স্টাফ রির্পেোটার বগুড়াঃ গত ২৪ মে ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ২১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাদলা (কালিতলা) এলাকায় একজন ব্যাক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিংক এর মাধ্যমে সাধারন জনগনকে জুয়ায় অংশ গ্রহন করতে উৎসাহী করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ২৪ মে ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ২২.০০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাদলা (কালিতলা) সাকিনস্থ জনৈক মোঃ আব্দুল খালেক এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মোছাঃ খাদিজা খাতুন (২৯), পিতা-মোঃ আব্দুল খালেক, মাতা-মোছাঃ দেলোয়ারা বেগম, সাং-মাদলা, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে আটক করতে সক্ষম হয় এবং জুয়ার খেলার কাজে ব্যবহৃত ০১টি ল্যাপটপ, ০২টি স্মার্ট মোবাইল এবং ০২টি সিম জব্দ করা হয়।

অভিযুক্তকে জিজ্ঞাসা বাদ করলে সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে Enjoy247, VELKI Live, PLAY25 নামক অনলাইন প্লাটফর্ম জুয়া পরিচালনা করে আসছে বলে স্বীকার করেন। Enjoy247 এর দুইটি এজেন্টশীপে Polar Bear ক্রীপটোকারেন্সীতে 619.32PBU এবং 1084.32PBU ব্যালেন্স পাওয়া গিয়েছে। একটি আইডিতে ৬৩৭ জন জুয়ারী মেম্বারের মধ্যে ১১ জন একটিভ ছিলো। এই প্লাটফর্মে মোট ট্রানজেকশন সংখ্যা ২২৬৯৫ টি। VELKI Live এ 70.72PBU ব্যালেন্স পাওয়া গিয়েছে এবং শুরু থেকে ট্রানজেকশন সংখ্যা ২৮৪৬ টি। PLAY25 প্লাটফর্মে 644.57 USD ব্যালেন্স পাওয়া গিয়েছে। এই আইডি হতে গত ২৪ ঘন্টায় তিনি মাষ্টার এজেন্টকে 402 USD সেন্ড করেন এবং তাকে 140 USD প্রদান করা হয়। আটককৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *