👁 179 Views

দুপচাঁচিয়ায় অর্থ আত্মসাত ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার।।

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ

দুপচাঁচিয়ার পাইলট উচ্চ বালিকা  বিদ্যালয়ের  অর্থ আত্মসাত ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

১২মে মঙ্গলবার বিকেলে আবুল বাশার(৫৯) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল বাশার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনায় দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী-কাম-মুদ্রাক্ষরিক ও গাবতলী উপজেলার বাগবাড়ী নশিপুর গ্রামের ছামছুল হক তালুকদারের ছেলে পলাশ আলম বাদী হয়ে ১২মে মঙ্গলবার বিকেলে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানার মামলা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোজাফ্ফর রহমান টিটু ২০২৪ সালের ২৭জুলাই মারা গেলে পদাধিকার বলে এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পত্রের প্রেক্ষিতে ২০২৫সালের ২৫এপ্রিল দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের নিকট বিদ্যালয়ের হিসাব নিকাশ জানতে চাইলে কৌশলে বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি কালক্ষেপন করতে থাকেন।

এ বিষয়ে প্রধান শিক্ষকের নিকট লিখিতভাবে ব্যাখ্যা চাইলেও তিনি কোনো জবাব দাখিল করেননি। এব্যাপারে গত ৬মে বিদ্যালয়ের অফিস কক্ষে জরুরী সভা আহবান করা হলে প্রধান শিক্ষক আবুল বাশারের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

গত ২৮জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে একটি রেজুলেশন তৈরি করেন তিনি। এছাড়াও ২০২৫সালের ৩০জুন অগ্রণী ব্যাংক পিএলসি দুপচাঁচিয়া শাখার একটি চেকে মৃত সাবেক সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ১লাখ টাকা প্রতারণার মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাকৃত আবুল বাশারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একতত্ত্বে জানা গেছে আসন্ন এসএসসি পরীক্ষার ইংরেজি খাতা কাটার জন্য প্রধান পরীক্ষক হিসাবে রয়েছেন।প্রধান শিক্ষক আবুল বাসার কারাগারে থাকা কালীন সময়ে পরীক্ষার কোন ক্ষতি হবে কিনা সে বিষয় নিয়ে জানতে চাইলে বর্তমান বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র সচিব জানান রাজশাহী শিক্ষা বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *