👁 160 Views

সিরাজগঞ্জে দুঃস্থ অসহায় নেতাকর্মীর পাশে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জে দুঃস্থ অসহায়  নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির  সাধারণ সম্পাদক  সাইদুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (৭মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর সভার ১৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মৃত তৈয়ব আলীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন। এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মৃত তৈয়ব আলীর স্ত্রীকে একটি সেলাই মেশিন উপহার দেন। যাতে করে মৃত তৈয়ব আলীর স্ত্রী সেলাই মেশিনে কাজ করে তার পরিবারে স্বচ্ছলতা আনতে পারেন।  পরে ১৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামের  অসুস্থ মাকে দেখতে তার বাসায়  গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং  তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সেখ, সাবেক স্থানীয় কাউন্সিল আলা উদ্দিন, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাবন, সাধারণ সম্পাদক গোলবার হোসেন,
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এলেমা বেগম, মহিলা দলের নেত্রী মেরী খাতুন, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসাইন সবুজ, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক  শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *