👁 407 Views

দেশকে এগিয়ে নিতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই —-মোস্তাফিজুর রহমান এমপি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি; নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে শিক্ষিত মানুষের অভাব নেই অভাব শুধু সুশিক্ষিত মানুষের। তাই দেশে ও জাতির উন্নয়নে কাজ করতে হলে বর্তমানে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ভবিষ্যত প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিতি করে গড়ে তুলতে হবে। তাহলেই দেশের রাষ্ট্র থেকে গ্রাম সর্বস্তরে উন্নয়ন ঘটবে।  বৃহস্পতিবার দুপুরে সাপাহার সরকারী ডিগ্রীকলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথাগুলি বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সম্পাদক সারোয়ার জাহান (লাবু) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এস,এম, শামীম আল মামুন,বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মুহা, আল-হেলাল, রাজুআহম্মেদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে কলেজ চত্বরে পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টার দিকে প্রধান অতিথি সাপাহার উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ১৫ জন সাপাহার জবই বিল মৎস্য জীবি ও ৫জন হত দরিদ্র অসহায় বিধবা নারীর মাঝে ২০টি বকনা গরু বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *