👁 203 Views

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে দিনমজুরের ঘড়বাড়ি 

লালমনিরহাট প্রতিনিধি।  বুধবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫ টায় কালবৈশাখী ঝড়ে লালমনিরহাট৷ সদর উপজেলায় পৌরসভার ১ নং ওয়ার্ডে কালবৈশাখীর ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময়ে বানভাসা এলাকার ১ নং পৌরসভার ১ নং ওয়ার্ড সাবেক কমিশনার মো: মোকলেছুর রহমান মুকুল এর উত্তর পাশ্বে জাবেদ আলীর বাড়ীতে গাছ ভেঙ্গে পড়ে দুইটি শয়ন ঘড় ভেঙ্গে পড়ে লন্ডভন্ড হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় চারটি জীবন। এমন করুণ অবস্থায় এলাকাবাসি ছুটে এসে গাছটি সড়িয়ে পারিবারের চারজনকে উদ্ধার করেন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয়রা জানান, সরকারী ভাবে সহযোগিতা না করলে তাদেরকে খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে। স্থানীয় সাবেক ১ নং পৌর ওয়ার্ডের কমিশনার মোকলেছুর রহমান জানান, জাবেদ আলী একজন দিন মজুর। সে দিন মজুরে করে স্ত্রী সন্তানসহ ৬ জন একটি টিনের ঘড়ে বসবাস করেন। স্থানীয়রা জানান,দিনমজুর জাবেদ আলী অতি কষ্টে স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।তাকেসরকারী ভাবে সাহায্য না করলে খোলা আকাশের নিচে বাস করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *