👁 480 Views

নাটোরের সিংড়ায় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত

নাটোর প্রতিনিধি  নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে| রবিবার বিকেলে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে| নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে|
স্থানীয়রা জানান, বিকেলে চলনবিলে ধান কাটছিল সম্রাট সহ আরও কয়েকজন| এসময় ঝড় বৃষ্টি শুরু হলে সম্রাট ধান কাট বাদ দিয়ে পাশের এক ঘরে আশ্রয় নেয়| এসময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়| পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়| সেখানে দায়িত্বরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষনা করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *