👁 238 Views

ঘোড়াঘাটে বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা, আদা ও মরিচ চারা রোপণ

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ি ও রাস্তার ধারে পতিত জায়গা ব্যবহার করে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের লক্ষ্যে সজিনা (পুষ্টির ডিনামাইট), বস্তায় আদা ও মরিচের চারা সড়কের পাশে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঘোড়াঘাট উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন সভাপতিত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ শাহ আলম মিয়া, করেন উপজেলা স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান।

বক্তারা বলেন, একদিকে গ্রামীণ পরিবেশে সবুজবনায় বাড়বে, অন্যদিকে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি বাড়ির আঙিনায় সজনে চাষ বাড়লে অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে।

পতিত জমি কাজে লাগিয়ে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সজিনা, আদা ও মরিচ চাষের মাধ্যমে স্বল্প জায়গায় অধিক ফলন পাওয়া সম্ভব।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় কৃষক,এলাকাবাসী নারী উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *