👁 207 Views

হাকিমপুর হিলি দীর্ঘ ৪ বছর পর ভারত থেকে গম আমদানি শুরু

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ চার বছর পর ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। প্রথম দফায় তিনটি ভারতীয় ট্রাকে মোট ১১৬ মেট্রিক টন গম দেশে প্রবেশ করেছে।

শনিবার (১১ এপ্রিল) গম বোঝায় ট্রাক হিলি বন্দরে আসে। রিফা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব গম আমদানি করে। দেশের বাজারে গমের চাহিদা থাকায় ভারত থেকে এসব গম আমদানি করা হয়েছে।

হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, গমের চাহিদা বিবেচনায় নিয়ে হিলি বন্দরের ব্যবসায়ীরা আমদানির অনুমতির জন্য আবেদন করে। এরপর দীর্ঘ চার বছর পরে আজ ভারত থেকে গম আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বন্দরে কর্মরত শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে।

এর আগে, অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২ সালের ১৩ মে গম রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *