👁 250 Views

নওগাঁর মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল) উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি দোকানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে বাজারের অপর একটি দোকানের পেছনে ৮ লিটার পেট্রোল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট দোকানদার অভিযোগ অস্বীকার করায় তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 এছাড়া ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে পেট্রোল পাম্পগুলোতে আসা লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ৪টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *