👁 264 Views

ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক চোরা চালান অভিযান পরিচালনা করে বিদেশী মদ এবং যৌন উত্তেজক সিরাপ আটক 

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর  প্রতিনিধি।  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ১লক্ষ৯৮হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে।

গত ০৭ এপ্রিল ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮শত২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১শত২০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১লক্ষ৯৮  হাজার টাকা।

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *