👁 120 Views

মেধাবী,হতদরিদ্র,জটিল রোগাক্রান্ত ও অসহায় ৩৭ টি পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনবাগের সৈয়দ হারুন ফাউন্ডেশন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর সেনবাগে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী,হতদরিদ্র শিক্ষার্থী ,জটিল রোগাক্রান্ত ব্যাক্তি ও অসহায় ৩৭ টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সেনবাগের মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে উপজেলার ৫নং অর্জুনতলা ইউপির ছিলোনিয়া সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির হলরুমে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মাস্টার আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদ-স্য রামাদানুল হক বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত “সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছিলোনিয়া4 ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কাশিপুর মাদ্রাসার মুহতামিম আব্দুল মাজেদ, অর্জুনত9লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক দলিল লিখক আবু ইউসুফ মজুমদার, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক ইমরান হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সমন্বিত কর্মসূচির আওতায় উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন ও সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের একাংশসহ মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, হতদরিদ্র ও জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও এসময় ইউপির ৩৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র ,রোগাআক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।তাই সৈয়দ হারুন ফাউন্ডেশেনর পাশাপাশি সমাজের বিত্তবান ও শিল্পপতিদের এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *