👁 346 Views

দিনাজপুর জেলার ফুলবাড়ী ২৯ বিজিবি  ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ওবাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর  প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক আসামীসহ ৭২হাজার ৮শত টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

গতকাল২৩ মার্চ ও আজ২৪ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবএর অধীনস্থ আমতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোবাইলফোন, ০১টি গ্রামীনফোন সিম এবং ৪শত৫৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। ১জনআসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭২হাজার৮শতটাকা।

২৯বিজিবির অধিনায়কলেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান সাংবাদিকদের জানান,  ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *