👁 78 Views

নবাবগঞ্জে সমাজ কল্যাণ মন্ত্রী দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের নবাগঞ্জ উপজেলায়,মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বুধবার (১৮ মার্চ ) বিকেলে উপজেলার মতিহারা ঈদগাহ মাঠে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার ৫০০ জন দুস্থ ও অসহায় গরিব দের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ফর গুড ফাউন্ডেশনের সহযোগিতায় ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিী হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম

জেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল মতিন রংপুর বিভাগীয় সমাজ সেবা অফিসের কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম নবাবগন্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মকবুলার রহমান ( গোর্কী)

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস আহমেদ, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মন্জুর এলাহী চৌধুরী রুবেল নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হারেছ উদ্দিন নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *