👁 51 Views

বোদায় ঈদ উপহার বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপির পক্ষ থেকে বোদায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বোদা উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানার সৌজন্যে পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন। বোদা পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রায় ৩শত মানুষের মাঝে সেমাই চিনি ও দুধ সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মামুনুর রশিদ দুলু, তমজিদার রহমান খোকা, গোলাম কিরবিয়া সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, ১নং ওয়ার্ডের ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করায় এখানকার অসহায় ও গবীর মানুষ কিছুটা হলেও স্বস্থিতে ঈদ পালন করবে। এভাবে দলীও ও সামাজের বিত্তবান মানুষ সবাই এগিয়ে আসলে গরীব ও অসহায় মানুষের কষ্ট লাঘব হবে বলে আমার বিশ^াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *