👁 84 Views

বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিরল সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং জনগণের কাতারে বসে একইসাথে ইফতার ও মাগরিবের সালাত আদায় করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বনে, আমরা ভোটের কালির দাগ মুছে যাওয়ার পূর্বেই আমাদেরদেয়া ওয়াদা পূরণে কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে ফ্যামেলি কার্ড প্রদান শুরু করেছি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসক পদায়ন শুরু হয়েছে। আমাদের জনগণের চাহিদা পূরণে আমা জনগণের পাশে আছি। নাগরিক অধিকার নিশ্চিতে আমাদের কার্যক্রম চলমান। আসছে ১৬ মার্চ আমাদের দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে অতীতের কোন সরকার জনগণের চাহিদা অনুযায়ী এভাবে কাজ করেছে কিনা আমার জানা নাই। আমাদের সরকার জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। আমরা ইনশাআল্লাহ জনগণের আস্থা অনুযায়ী কাজ করে যাবো।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, সহ-সভাপতি এ্যাড আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, সাদেক আলী, উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আসাদুল হক হিরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দিনেশ চন্দ্র রায় প্রমূখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফানুল হক মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *