👁 461 Views

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ কুড়িগ্রামে ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনসহ কিছু এনজিও’র সহযোগিতায় আলোচনা সভা, র‍্যালী ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দুর্যোগ প্রস্তুতি দিবসে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ।

এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

মহড়া শেষে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, নারী সংগঠন, এনজিও সংগঠন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *