👁 74 Views

শার্শায় একটি পরিবারকে জিম্মি করে অবৈধভাবে জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ

শার্শা (যশোর) সংবাদাতা ॥ যশোরের শার্শায় একটি পরিবারকে জিম্মি করে অবৈধভাবে জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে ডিহি ইউনিয়নের তেবাড়ীয়া গ্রামের দিন মুজুর শ্রী হরি দলপতি পিং- শিবু দলপতি কোবলা মুলে খরিদকৃত জমি দখল বুঝে না দিয়ে দীর্ঘদিন টালবাহা করছে। দখল বুঝে পাওয়ার জন্য হরি দলপতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের আশ্রয় নেয়। তাছাড়া আইনের বাস্তবায়ন ও প্রতিকার পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শার্শা থানার অফিসার ইনচার্জ এর নিকট অভিযোগ দায়ের ও করেন। অথচ প্রতিপক্ষ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি খরিদ না করে ষ্ট্যাম্পের মাধ্যমে জমি চুক্তি নামা করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া প্রতিপক্ষ জোসনা খাতুন, পিং- ইব্রাহিম কে অবৈধ ভাবে সহযোগিতা করছে গোকর্ণ দাখিল মাদ্রাসার সুপার আল মামুন রেজা, হাজী নুর মোহাম্মদ, আব্দুর রহিম, মফিজুর রহমান (পল্লী চিকিৎসক) সকলেই তেবাড়ীয়ায় বসবাস কারি। গত ১৭ই ফেব্র“য়ারী সন্ধ্যায় উল্লেখিত ব্যক্তিরা জোর পূর্বক হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়ে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এ ঘটনায় হরি দলপতি পর দিন শার্শা থানায় একটি সাধারণ ডাইরী করেন। উল্লেখিত বিষয়টি বাংলাদেশ মানবাধিকার উদ্বোগ উন্নয়ন ফাউন্ডেশন বরাবর প্রতিকারের জন্য হরি দলপতি আইনি সহায়তা চেয়ে অভিযোগ ও দিয়েছে। এরই মধ্যে জোসনা খাতুন স্বামী ইব্রাহীম জমি রেজিঃ ও জমির পজিশন পরিমাপ না করে গায়ের জোরে স্থানীয় সন্ত্রাসীদের অর্থের বিনিময়ে হরি দলপতির জমিতে ঘর নির্মান করছে। স্থানীয় গোড়পাড়া পুলিশ ফাড়ি ঘটনাটি জেনেও কোন ব্যবস্থা গ্রহন না করে জোসনার পক্ষ নিয়ে অবৈধ ভাবে ঘর নির্মানের উৎসাহ দিচ্ছে। পুলিশের এমন আচরনে মানবাধিকার উদ্বোগ উন্নয়ন ফাউন্ডেশন সহ সকলেই হতবাক হয়েছে। এলাকা বাসি ও হরি দলপতির অভিযোগ জমির মালিক এএসএম সেলিমুজ্জামান ২৫নং তেবাড়ীয়া মৌজার এসএ খতিয়ান ২৪১ হতে আগত সেপারেশন খতিয়ান ৩৯৩, আরএস চুড়ান্ত দাগ ৭৪৮ দাগের দক্ষিণ-পশ্চিম পাশ থেকে ৯ শতকের মধ্যে ০৫.৫০ শতক এবং আরএস চুড়ান্ত অপর দাগ ৪৮৪ দাগ হতে ৮ শতকের মধ্যে ৩.৭৫ অংশ সহ মোট ০৮.৫০ শতক জমি কোবলা মুলে রেজিঃ করে। উক্ত জমি খরিদ করার পর নাম খারিজ করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে। উল্লেখিত ব্যক্তিরা জমির চৌহর্দ্দি বুঝে না দিয়ে জোসনা খাতুনের দ্বারা প্রভাবিত হয়ে জমির প্রকৃত মালিক হরি দলপতিকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। হরি দলপতি এ প্রতিনিধিকে অভিযোগ করে বলেন জোসনার লোকজন আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন জখম ও মারপিট করার প্রকাশ্যে হুমকি দিচ্ছে। বর্তমানে নিরাপত্ত্বাহীনতায় বসবাস করছে পরিবারটি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও শার্শা থানার অফিসার ইনচার্জ এক স্বাক্ষাৎকারে জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *