👁 505 Views

বিরল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ আটক

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।  বিরল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এই ধারাবাহিক অভিযানে এবার আসামী আটকসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ উউদ্ধার করা হয়েছে।
০৭ মার্চ ২০২৬ রাত ০৫.৪৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি এর টহল দল এবং র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে ০২ জন মাদক ব্যাবসায়ী কে আটক করা হয়। এ সময় তল্লাশী করে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার হয়। আটককৃতরা হলেন-বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পূর্ব বালান্দোর গ্রামের মৃত সাবেদুর রহমান এর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩২) ও একই গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ রনি আহমেদ (২২)। আটককৃতদের মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য এক লক্ষ ঊনিশ হাজার ছয়শত টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
বিকেলে এ রিপোর্ট লেখাকালীন আটককৃত মাদক ব্যাবসায়ীদের থানায় হস্তান্তরপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *