👁 102 Views

চট্টগ্রামে গোয়েন্দা অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  চট্টগ্রাম নগরে বিশেষ এস ড্রাইভ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাসেল (২৯) ও মো. মোফাজ্জল হোসেন (৬২)।
বুধবার (৪ মার্চ) ভোরে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার দামপাড়া এলাকায় কে-স্কয়ার কনভেনশন হলের বিপরীতে বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মো. রাসেলের কাছ থেকে ৩ হাজার পিস এবং মো. মোফাজ্জল হোসেনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার সংখ্যা ৫ হাজার পিস।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *