👁 538 Views

অভিযোগের পর আড়ানী পৌর বাজারের জাহানারা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের জাহানারা ডায়াগনস্টিক সেন্টার ল্যাব সহকারী ক্যামিলীয়ার অভিযোগের  কারনে বন্ধ করে রেখেছে প্রতিষ্ঠানের পরিচালক নাজমুল হক।
গত ২৩ ফেব্রুয়ারী জাহানারা ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী  ক্যামিলীয়া বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বরাবর অভিযোগ দেওয়ার পর এই প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছে পরিচালক নাজমুল হক। ক্যামিলীয়া তার অভিযোগে বলেছিলেন পরিচালক নাজমুল হক তাকে সাত মাস থেকে বসিয়ে রেখেছিল তার প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য। সাত মাস পরে চাকরি দেওয়ার হয় কিন্তু অন্য একটা কর্মচারীর সঙ্গে আমার ইচ্ছে করেই ঝামেলা বাধিয়ে দিয়ে আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার পরেই এই অভিযোগ করেন ক্যামিলীয়া।
এই বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক নাজমুল হক জানান, প্রতিষ্ঠানটি আমি আর চালাবোনা তাই বন্ধ করে রেখেছি। কর্মচারীরাই মারামারি করে আমার দোষ দেই। এই জন্যই এক দুই মাস পর পর কর্মচারী নতুন নিতে হয়।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *