
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে শিশু সুরক্ষায় পুলিশ সার্ভিস ডেস্কের ভুমিকা ও মাদকাশক্তি এবং বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট থানা আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারী (বুধবার) বিকেল ৪ টায় এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে শিশু ও যুব ফোরাম, শিশু সুরক্ষা উন্নয়ন কমিটি, ইমাম এবং পুলিশ কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট থানার ওসি মোঃ মোখলেছুর রহমান। এ সময় ধামইরহাট থানার সেকেন্ড অফিসার উজ্জল হোসেন, এস.আই এমদাদ হোসেন, এ.এস আই তানবিন, থানা মসজিজের ঈমাম আশরাফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ, সন্তোষ মিত্র, জুনিয়র প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার লিউনিডাস বৈদ্য, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদাসহ বিভিন্ন পর্যায়ের নারী পুরুষ উপস্থিত ছিলেন।#