
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট খবর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানজালা। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় দলের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উপজেলা বিএনপির সম্পাদক হানজালা বলেন, গত ১২ ফেরুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নিকট পরাজিত হন। তারপর থেকেই আমার বিরুদ্ধে ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্য ও ভিত্তীহীন অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির নামধারী কিছু ব্যক্তি রাজনৈত্তিক স্বার্থ হাসিলের জন্য তথ্য গোপন রেখে নামে বেনামে ভুয়া ফেসবুক একাউন্ট তৈরী করে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি দলের খারাপ সময়ে আমি দল এবং জনগণের জন্য সব সময় কাজ করেছি। আগামিতে জনগণের সেবায় তাদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করব ইনশাল্লাহ। সেই সঙ্গে যারা তথ্য গোপন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, অচিরেই তাদের মুখোস উন্মোচন করবো।।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, মো. তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহবায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা যুবদল নেতা রুবেল হাসান রতন, মনছুর আলমসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ সকল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।#