
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলে ইউপি নির্বাচনকে সামনে রেখে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেছেন ৭নং বিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াসিম আলী।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের চৌমহনি বাজারে অত্র ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, জিয়া সাইবার ফোর্স বিরল উপজেলা শাখার সভাপতি এবং ৭নং বিজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ওয়াসিম আলী।