👁 310 Views

সিংড়ায় এনসিপি প্রার্থী পরিবর্তনের দাবিতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের  মহাসড়কে অবস্থান কর্মসূচি 

নাটোর প্রতিনিধি   : নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোটের এনসিপির প্রার্থী এস এম জার্জিস কাদির বাবুকে প্রত্যাহারের দাবিতে নাটোর বগুড়া মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা।
  রবিবার বেলা ১২ সিংড়া বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে যোহরের নামাজ ও মহাসড়কের উপরে আদায় করেন তারা। এ সময় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা এর আগে শুক্রবার মানববন্ধন ও শনিবার সংবাদ সম্মেলন করেন। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
    উক্ত অবস্থান কর্মসূচিতে  জুলাই যোদ্ধা মেহেদি হাসান বক্তব্যে বলেন, নাটোর -৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকেএনসিপির প্রার্থী এস এম জার্জিস কাদির বাবুকে মনোনিত করায় আমরা হতাশ ও অবাক হয়েছি। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে কোনো সাহায্য সহযোগীতা,কোন খোজ খবর যোগাযোগ করেননি।
  আর করবেই বা কেনো সে ফ্যাসিবাদ ধারন করে। সে একজন লোভি, পল্টিবাজ ও দুর্নীতি গ্রস্থ ব্যক্তি। সে জুলাই বিপ্লব কে ধারন করে না। বিগত দেড় বছরে আমরা তার কোনো সাক্ষাৎ পেলাম না। সিংড়ার মানুষ তাকে চেনেন না। আমাদের জানামতে তাকে এ আসনে মনোনয়ন দিলে জামানত হারাবে। তার মাধ্যমে জুলাই আকাঙ্খা পুরন হবে না।
জার্জিস বাবু বিএনপি ও আওয়ামী লীগ উভয় সংগঠনের স্থানীয় ও জাতীয় নেতাদের সাথে বিভিন্ন সভা -সমাবেশ করেছিলেন তার ছবি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে। যা বিভিন্ন মহলে সমলোচনার ঝড় উঠেছে। সুতরাং
 ন্যায় ইনসাফ ও সিংড়ার জনগণকে প্রকৃত সেবাদানের জন্য একজন সৎ দক্ষ ও ন্যায় পরায়ন ব্যক্তিকে মনোনয়নের দাবী করেন তারা।
   এসময় উপস্থিত ছিলেন,, শহীদ হৃদয়ের পিতা রাজু আহমেদ, শহীদ সোহেল রানার পিতা আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা মেহেদী হাসান ও বায়েজিদ বোস্তামী, সচেতন নাগরিক সমাজের ইলিয়াস বিন আনিস আল আমিন প্রমুখ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *