
আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি: খাগড়াছড়ির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধীনস্থ ফেনীছড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ফেনীছড়া বিওপির জেসিও সুবেদার মো. একরামুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, বিওপি থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং প্রধান সীমান্ত পিলার ২২৫২/৬ আরবি থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি সি-টাইপ টহল দল। এ সময় ভারত থেকে বিয়ার পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কয়েকজন চোরাকারবারি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৫০ মিলিলিটারের ১০ বোতল ভারতীয় ‘স্ট্রং বিয়ার’ জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা এসব বিয়ারের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্র আরও জানায়, জব্দ করা মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।