👁 112 Views

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন।

৫নং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পানছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এর আগে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।