👁 297 Views

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা

ফখরুল সভাপতি-মনির সাধারণ সম্পাদক-আল আমিন সাংগঠনিক

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি-মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক ও হাওলাদার আল আমিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন ও নাম ঘোষনা করা হয়।
বিজ্ঞপ্তিতে ঘোষনা অনুযায়ী ৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই আংশিক কমিটি অনুমোদন করেছেন।
নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
কমিটির বিজ্ঞপ্তি কেন্দ্রীয় দপ্তরের পক্ষে বার্তা প্রেরণ করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এদিকে, নতুন কমিটি ঘোষনার খবর ভোলায় পৌঁছলে জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস ও মিছিল এবং কর্মীদের মধ্যে মিষ্টি বিতরন করতে দেখা গেছে। কেন্দ্রয়ি নেতাদের এবং দলের চেয়ারপার্সন ও প্রধান মন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শহরে একটি মিছিল করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে যুবদল অফিস চত্বরে গিয়ে শেষ হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার তৃণমূল পর্যায়ে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে বলে আশা প্রকাশ করে-বক্তব্য দিয়েছেন,সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারন সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাওলাদার আল আমিন। এসময় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।