
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্থানীয় ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশীরা বিপুল পরিমান নেতাকর্মী সমর্থক নিয়ে উপস্থিত হন।###