👁 517 Views

যশোরে ঝিকরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক

ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে তাৎক্ষণিকভাবে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, মুছা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।#