
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার মৎস্য ক্রয় বিক্রয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১২ নভেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর মৎস্য বড় বাজারের দ্বিতীয় তলায় এ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে । দীর্ঘ ২৫ বছর পর ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকাল থেকেই ভোটার ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহন শেষে আঃ সামাদ হান্নাস মোরগ প্রতীকে ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক দেয়াল ঘড়ি প্রতীকে ২৫ ভোট পান। সহ- সভাপতি পদে মোঃ সুজন আহমেদ আম প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন মিলন হাঁস প্রতীকে পান ৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ সানোয়ার হোসেন দোয়াত কলম প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মিজান, মোহাম্মদ আলী শান্ত, এসএম শাহিন আক্তার ও সোহান হোসেন। উল্লেখ্য মোট ভোটার সংখ্যা ১০২জন এর মধ্যে ৯৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মোঃ সফর আলী, সদস্য রাইসুল ও কোরবান আলী দায়িত্ব পালন করেন।