👁 386 Views

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ৭ হাজার কিলোমিটার করবে ত্রাণ মন্ত্রণালয়: মন্ত্রী

রবিবার (৮ নভেম্বর) ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (৮ নভেম্বর) লালমনিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল খননের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করতে ‘মডেল খাল’ ধারণা নিয়ে কাজ করছে সরকার।