👁 139 Views

নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা

মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সাথে স্থানীয় নেতা-কর্মীদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাচোল জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাচোল উপজেলা ও পৌর জামায়াতের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতা-কর্মীরা। ​শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ​উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, উপজেলা সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, ​জেলা সহকারী সেক্রেটারী: ইয়াহ্ইয়া খালেদ, ঢাকা উত্তরা থানা আমীর ইব্রাহীম খলিল, ​পৌর আমীর মনিরুল ইসলাম,
​পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম, ​নেজামপুর ইউপি চেয়ারম্যান: আমিনুল হক, ​বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ড. মু. মিজানুর রহমান উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীতে সাধারণ মানুষের পাশে থেকে একটি ইনসাফভিত্তিক সমাজ ও এলাকা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *