👁 484 Views

জাইমা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

আলাল সজিব, সাভার (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও চিকিৎসা পরামর্শ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পাথালিয়া ইউনিয়নের পূর্ব ধনিয়া এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

এছাড়া একাধিকবার স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তিদের রক্তদানকারী পদক প্রদান করে সম্মাননা জানানো হয়।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

তিনি বলেন, মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবার মতো মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক ভূমিকা রাখে।